চট্টগ্রাম   বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬  

শিরোনাম

 বীর মুক্তিযোদ্ধা দীপক কুমার সাহার পরলোকগমন

আমাদের ডেস্ক :    |    ০৭:০৯ পিএম, ২০২১-০৬-০৭

  বীর মুক্তিযোদ্ধা দীপক কুমার সাহার পরলোকগমন

 

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন এম এ আজিজ স্টেডিয়াম সংলগ্ন এডিসি কলোনী নিবাসী ইপিসিএস-৬৮ ব্যাচের অতিরিক্ত সচিব, পরবর্তীতে শিক্ষা মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত ভারপ্রাপ্ত সচিব ও বীর মুক্তিযোদ্ধা দীপক কুমার সাহা (৭৮) আজ ৭ জুন  সোমবার সকাল সাড়ে ১০টায় নগরীর ও.আর নিজাম রোডস্থ বেসরকারী সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেছেন। তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে, ৩ পুত্রবধু, ৫ নাতি, ১ নাতনী, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। আজ ৭ জুন ২০২১ ইংরেজি সোমবার দুপুর আড়াইটায় চট্টগ্রাম সার্কিট হাউজের সামনে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এস.এম জাকারিয়ার নেতৃতে কোতোয়ালী থানা পুলিশের একটি চৌকষ দল প্রয়াত বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত সচিব দীপক কুমার সাহাকে রাস্ট্রীয় সম্মান গার্ড অব অনার প্রদান করেন। একই সাথে সিএমপি কমিশনারের পক্ষে প্রয়াতের পুত্রদের হাতে একটি শোক ক্রেস্ট তুলে দেয়া হয়। এ সময় বীর মুক্তিযোদ্ধার মরদেহে শেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক এস.এম জাকারিয়া ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম মহানগর ইউনিট কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদসহ অন্যান্য বীর মুক্তিযোদ্ধাগণ। একই দিন সন্ধ্যা ৬টায় নগরীর বলুয়ার দীঘির পাড়স্থ অভয় মিত্র মহাশ্মাশানে প্রয়াতের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় সৎকার সম্পন্ন করা হয়। সৎকার অনুষ্ঠানে আত্মীয়-স্বজনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গরা অংশ নেন। উল্লেখ্য যে, বীর মুক্তিযোদ্ধা ও সরকারের অবসরপ্রাপ্ত সচিব দীপক কুমার সাহা ১৯৪৩ সালের ২৭ ডিসেম্বর পাবনা জেলার সুজা নগরে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তিনি ১৯৭১ সালে মুজিবনগর সরকারে যোগদান করে অস্থায়ী সরকারের আনুগত্যে মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহন করেন এবং তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক ১৪ বছর কারাদন্ডে দন্ডিত হন। তিনি একজন সৎ, দক্ষ, মেধাবী ও বলিষ্ট ব্যক্তিত্বেও সরকারী কর্মকর্তা হিসেবে সুপরিচিত ছিলেন। তাঁর বড় ছেলে নেভীর মার্চেন্ট ক্যাপ্টেন শান্তনু সাহা, মেঝ ছেলে কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা (উপ-সচিব), ছোট ছেলে ডাচ বাংলা ব্যাংক লিমিটেড’র এ্যাসিসটেন্ট ভাইস প্রেসিডেন্ট গৌতম সাহা, পুত্রবধু ডা. শম্পা সাহা, ডা. শান্তা সাহা ও শ্রাবন্তি সাহা।

রিটেলেড নিউজ

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

নতুন ভবন নির্মাণে চট্টগ্রাম কাস্টমসের স্থানবদল, ১ নভেম্বর থেকে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ৩০১

আবদুল্লাহ মজুমদার : : চট্টগ্রাম কাস্টমস হাউসের পুরোনো ভবন ভেঙে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনà¦...বিস্তারিত


বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

বিমানবন্দরে দেড় কেজি স্বর্ণের চুড়িসহ যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক : শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এক যাত্রীর কাছ থেকà...বিস্তারিত


প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

প্রক্টরের অনুমতি ছাড়া চবিতে ড্রোন ওড়ানো নিষিদ্ধ

চবি প্রতিনিধি : : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসের নিরাপত্তা, শৃঙ্খলা ও শিক্ষার্থীদের ব্যক্তিগত গোপনীয়তà¦...বিস্তারিত


চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

চসিকের মেয়র থেকে প্রশাসক হলেন ডা. শাহাদাত হোসেন

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার (সিটি করপোরেশন) সংশোধন আইন ২০২৬ এর ৪ ধারা অনুযায়ী চট্টগ্রাম সিটি করপোরেশনের পূর্à...বিস্তারিত


প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

প্রশিক্ষণের জ্ঞান কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে: সিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক : ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, সিএমপির উদ্যোগে তিনদিন মেয়াদি ওয়াচার কনস্টেবলদের ‘দক্ষতা উন্নয়ন কো...বিস্তারিত


মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও কিশোর গ্যাংমুক্ত সমাজ গঠনে যুবকদের এগিয়ে আসতে হবে:   শামসুজ্জামান হেলালী

স্টাফ রিপোর্টার : : আহমদ উল্লাহ : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কোনো প্রার্থী ব্যক্তিবিশেষের স্বার্থ বা ইচ্ছার ভিত্তিতে...বিস্তারিত



সর্বপঠিত খবর

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

মন্ত্রণালয়ের আদেশ বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সিডিএ-তে শিকড় গেঁড়েছেন হারুন!

নিজস্ব প্রতিবেদক : ​সরকারি আদেশ মানেই যেন মগের মুল্লুক! গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের স্পষ্ট বদলি আদেশকে তোয়াক্কা নà¦...বিস্তারিত


নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

নেশনস কাপের ফাইনালে মুখোমুখি সালাহ-মানে

স্পোর্টস ডেস্ক : : ইংলিশ প্রিমিয়ার লিগের জায়ান্ট লিভারপুলের জার্সিতে খেলেন দুজনেই। আক্রমণভাগে দুজনের রসায়নে অলরেড...বিস্তারিত



সর্বশেষ খবর